গাজীপুরে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের বিশাল গণমিছিল

 মোঃ পাপেল মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর ।

গাজীপুরে এই প্রথমবারের মতো প্রকাশ্যে রাজপথে নেমে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির উদ্যোগে এই বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি টঙ্গীর আশরাফ সেতু এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর পুনরায় আশরাফ সেতু মার্কেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নারী ভোটার ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।

এই গণমিছিলের নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা থানার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদদীন ভাট

মিছিলে অংশ নেওয়া নারী বক্তারা বলেন, দেশে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তারা আজ রাজপথে নেমেছেন। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

উক্ত মিছিলে সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button