টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৯ কেন্দ্রের ফল প্রকাশ

পাপেল মিয়া, জেলা প্রতিনিধি, গাজীপুর।

গাজীপুরের টঙ্গীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচন চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন সতর্ক অবস্থানে।

এখন পর্যন্ত টঙ্গীর ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এগিয়ে রয়েছেন। অপরদিকে ২টি কেন্দ্রে শাপলা কলি প্রতীকের প্রার্থী আলী নাছের এগিয়ে আছেন।
অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের পর পূর্ণাঙ্গ ফল জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button