

সুমন, ঢাকা।
ঢাকা-১৮
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাজধানীর চারটি সংসদীয় আসনের মোট ৪২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম এগিয়ে থাকলেও বাকি তিনটি আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এই ফলাফল প্রকাশ করেন।
ঢাকা-১৮: (২১৯ কেন্দ্রের মধ্যে ৯টি) এস এম জাহাঙ্গীর (ধানের শীষ): ৪,৩০৯ ভোট,আরিফুল ইসলাম (শাপলা কলি): ৩,৩৫৯ ভোট
আসনভিত্তিক ফলাফল, ঢাকা-১১: (১৬৩ কেন্দ্রের মধ্যে ১৬টি) নাহিদ ইসলাম (শাপলা কলি): ৮,৯৬৯ ভোট, এম এ কাইয়ুম (ধানের শীষ): ৭,৩৯১ ভোট, ঢাকা-৯: (১৭০ কেন্দ্রের মধ্যে ১১টি), এস হাবিবুর রশিদ (ধানের শীষ): ৫,৯৫৯ ভোট, জাবেদ মিয়া (শাপলা কলি): ২,৫১৭ ভোট, ডা. তাসনীম জারা (স্বতন্ত্র): ২,৩৬৬ ভোট, ঢাকা-৭: (১৬৫ কেন্দ্রের মধ্যে ৬টি), হামিদুর রহমান (ধানের শীষ): ৩,৮৪১ ভোট, এনায়েত উল্লা (দাঁড়িপাল্লা): ৩,৪১৪ ভোট




