
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত হয়। নাটোরে বিএনপির এই ‘ক্লিন সুইপ’ বা সব আসনে জয় জেলাজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
নাটোর জেলার আসনভিত্তিক ভোটের হিসাব তুলে ধরা হলো:
| আসন | বিজয়ী প্রার্থী (বিএনপি) | প্রাপ্ত ভোট | নিকটতম প্রতিদ্বন্দ্বী | প্রাপ্ত ভোট |
| নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) | ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল | ১,০২,১৯৭ | মাওলানা আবুল কালাম আজাদ (জামায়াত) | ৮৯,৪১৯ |
| নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) | ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু | ১,৬১,৮৯৬ | অধ্যাপক ইউনুস আলী (জামায়াত) | ১,২৮,৭১০ |
| নাটোর-৩ (সিংড়া) | আনোয়ারুল ইসলাম আনু | ১,১৯,৫৮৫ | দাউদার মাহমুদ (ঘোড়া প্রতীক) | ৫৬,৩০৯ |
| নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) | আব্দুল আজিজ | ১,৭১,৪৭১ | মাওলানা আব্দুল হাকিম (জামায়াত) | ১,৩৫,৭৭৭ |
নাটোরের চারটি আসনেই বিএনপির এই নিরঙ্কুশ জয়কে দলটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ফলাফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। নবনির্বাচিত প্রার্থীরা আগামী দিনে নাটোরের উন্নয়ন এবং জনসেবায় নিজেদের উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছেন।




