গাজীপুর-২ বিএনপির জয়ে ৪৫ নং ওয়ার্ডে দোয়া ও মিষ্টি বিতরণ, একতাবদ্ধ থাকার আহ্বান

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল, দোয়া ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ডে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন রানা। ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাজিবুর রহমান এবং দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সভাপতির বক্তব্যে গাজী সবিরুল নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “সংসদ নির্বাচনের এই বিজয় আমাদের আন্দোলনের ফসল। আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও আমাদের এভাবেই একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারি।” তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সজাগ ও ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button