

টাঙ্গাইলের ঘাটাইলে খিলগাতী সৈয়দ আহমাদিয়া এতিমখানার ও জামিয়া সুন্নিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার পাশে দাঁড়ালেন জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহ।
এ সময় তিনি আবাসিক শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন। এতিমদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শুক্রবার দুপুরে উপজেলার খিলগাতী এতিমখানার মাদরাসার ৭০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। বাবা-মা হারা এই এতিম শিক্ষার্থীরা ভাল মানের দুপুরের খাবার পেয়ে খুশি হয়ে যায় ।
মাদ্রাসা ও এতিমখানার ৮/৯ বছরের শিশু রাকিব বলেন, আমার বাবা-মা কেউই বেঁচে নেই আমি এতিম খানায় পড়াশোনা করি। আজকে দুপুরের ভালো খাবার পেয়ে আমি খুব মজা করে খেয়েছি।
এতিমখানা মাদরাসার পরিচালক প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মোঃ শহিদুল বলেন সৈয়দ তুহিন আবদুল্লাহ এখানে এসে মাঝে মাঝে এতিমদের সাথে খাবার খান, আমরা অর্থ সংকটের মধ্যে দিয়ে এতিম খানাটি পরিচালনা করি।
জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহ বলেন ঘাটাইলের খিলগাতী এতিমখানা মাদরাসাটি আমার বাবার বন্ধু প্রতিষ্ঠা করেছেন। তাই মাঝে মধ্যেই এতিমখানা মাদরাসার বাচ্চাদের সাথে বন্ধুর মত মিশতে পছন্দ করি। আজ দুপুরের খাবারটাও এদের সাথে গ্রহন করলাম। এতিমদের পাশে দাঁড়াতে স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন তাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর রহমান, সাবেব মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া, উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ,একে এম গোলজারুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রসুলপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি শহিদুল ইসলাম শহিদ, দিঘলকান্দি ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বিদুৎ প্রমুখ।




