ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশের ইমাম ও মুয়াজ্জিনদের দীর্ঘদিনের প্রতীক্ষিত সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, বর্তমান সরকারের এই উদ্যোগের আওতায় ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাদেরও সম্মানীর আওতায় আনা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিত ও সেবায়েত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং মসজিদগুলোর খাদেমদেরও সম্মানী প্রদান কার্যক্রম শুরু হবে। এই পদক্ষেপকে দেশের সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button