রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন, ঘোষণা হবে সিটি নির্বাচনে প্রার্থীর নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সকালে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

এছাড়াও উপস্থিত থাকবেন এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

নির্বাচনী বিশ্লেষকদের মতে, সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button