তাণ্ডব চালাচ্ছে ‘ধুরন্ধর টু’, ভাঙল কেজিএফের রেকর্ড

বিনোদন ডেস্ক: ভারতীয় বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু’। মুক্তির মাত্র ১২ দিনেই ছবিটির আয় ভারতের অভ্যন্তরীণ বাজারে ৮৬৫ কোটি রুপির গণ্ডি পার করেছে।

এর মাধ্যমে দক্ষিণি সুপারস্টার যশের কাল্ট ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট অনুযায়ী, গত ৯ মার্চ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ধূলিসাৎ করছে সিনেমাটি। প্রথম সপ্তাহেই ৬৭৪ কোটি রুপি আয় করা ছবিটি দ্বিতীয় সপ্তাহের সোমবারেও ১৯.২৬ কোটি রুপি আয় করেছে। ১২ দিন শেষে ভারতের বাজারে এর মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৮৬৬.১৩ কোটি রুপি। এই অগ্রযাত্রায় ছবিটি ইতোমধ্যে এসএস রাজামৌলির ‘আরআরআর’ (৭৮২ কোটি) এবং ‘কল্কি ২৮৯৮ এডি’ (৬৪৬ কোটি)-এর আয়কে ছাড়িয়ে গেছে।

করাচির আন্ডারওয়ার্ল্ড এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জাসকিরাত সিং রঙ্গী’ থেকে ‘হামজা আলি মাজানি’ হয়ে ওঠার টানটান গল্পের এই সিনেমাটি দর্শকদের মুগ্ধ করেছে। রণবীর সিংয়ের পাশাপাশি আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং ইয়ামি গৌতমের অনবদ্য পারফরম্যান্স সিনেমাটিকে একটি নিখুঁত কমার্শিয়াল প্যাকেজে পরিণত করেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন, বর্তমান গতি বজায় থাকলে ছবিটি খুব দ্রুতই ‘বাহুবলী টু’ (১,০৩০ কোটি) এবং ‘পুষ্পা টু’ (১,২৩৪ কোটি)-এর রেকর্ড স্পর্শ করবে এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আয়ের নতুন উচ্চতা তৈরি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button