প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে নিয়োগ পেয়েছেন।গ্রেড-২ পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে গ্রেড-২ পদমর্যাদায় এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন। এই দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button