প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৬, ৯:০০ এ.এম
ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গ্রেট হল অব দ্য পিপলের বিশাল কনফারেন্স রুমে বিশ্বের দুই বৃহৎ অর্ধনীতির দেশের প্রেসিডেন্টদের বৈঠক হচ্ছে।
চীনা সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের সঙ্গে যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কারা কারা সঙ্গী হয়েছে সে তালিকা প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
সম্পাদক ও প্রকাশনা
আলহাজ মোঃ শাহ্ আলম
প্রকাশনা ও বাণিজ্যিক কার্যালয়
বাড়ি-১৩১, বেপারীপাড়া, উত্তরখান, ঢাকা-১২৩০।
বার্তাকক্ষ: 01720018867,ই-মেইল: dailyprothombela@gmail.com
দৈনিক প্রথম বেলা