নাটোরের সিংড়ায় ২ গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫ জন

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোরঃ  নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদম কুড়ী গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গ্রামে হত্যা মামলা ও সরকারি খাস সম্পত্তির নিয়ে, তাহাদের মধ্যে দীর্ঘদিন যাবত পূর্বের মামলা মোকদ্দমা ছিল। পুকুর কে কেন্দ্র করে এর আগেও কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে।

জমসেদ গ্রুপ ও জিয়াদ গ্রুপের লোকজন এর মধ্যে সংঘর্ষ হয়।

এসময় ২ গ্রুপের অনন্ত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা গেছে। মারামারি চলাকালীন সময় ওই গ্রামে গুলি ছড়াছড়ির শব্দ পাওয়া গিয়েছে বলে জানা যায়।

পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিংড়া,থানা।অফিসার
মোঃ আসমাউল হক কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন এ ব্যাপারে কাজ চলমান রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button