দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ

মো: লুৎফর রহমান লাইসুর, জেলা প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুর জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থানের ৮ জন শহীদের পরিবারের মধ্যে অনুদান হিসেবে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

আজ বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক শহীদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের ডকুমেন্ট প্রদান করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত সঞ্চয়পত্রের ডকুমেন্ট সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।

সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার শাহানা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সঞ্চয়পত্র প্রাপ্ত সদস্যরা হলেন- দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মো. আল আমিন সরকার’র স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহীদ মোঃ আশিকুল ইসলাম’র মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদ মো. সুমন পাটোয়ারী’র পিতা মো. ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবু’র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের নাগরবাড়ী গ্রামের শহীদ মো. জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার এবং একই উপজেলার বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহীদ মো. মাসুম রেজা অন্তর-এর পিতা মো. মিজানুর রহমান।
মো লুৎফর রহমান লাইসুর জেলা প্রতিনিধি দিনাজপুর। মো্বা:০১৭১৬৮৫৫৮৬৫।
তাং ১৩/০৫/২০২৫ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button