মানবাধিকার কী? মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা

✍️মাওলানা শেখ মিলাদ হোসাইন সিদ্দিকী।

★প্রারম্ভ:- একজন মানুষ সুন্দরভাবে জীবনযাপনের জন্য যে সকল সুযোগসুবিধা পাওয়ার দাবি রাখে তাকে মানবাধিকার বলে। ইসলাম মানবতার কল্যাণকামী জীবনব্যবস্থা হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠা ও মানবকল্যাণ সাধন এর অন্যতম উদ্দেশ্য। এ জীবনব্যবস্থা মানবতার সকল অধিকারের ব্যাপারে সর্বদা সজাগ ও সচেতন।

★মানবাধিকারের পরিচয়…

(ক).আভিধানিক অর্থ: মানবাধিকার শব্দটির ইংরেজিতে কয়েকটি শব্দ প্রচলিত। যেমন Fundamental Rights, Basic Human Rights, Birth Rights of a man. অর্থাৎ, মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার, একজন মানুষের জন্মগত অধিকার ইত্যাদি। আরবি ভাষ ভাষায় একে الحقوق الإنسانية বলা হয়।

(খ).পারিভাষিক সংজ্ঞা: বিভিন্ন মনীষী বিভিন্নভাবে মানবাধিকারের সংজ্ঞা তুলে ধরেছেন। যেমন-

১. রাষ্ট্রবিজ্ঞানী লাঙ্কি বলেন, Rights are those conditions of social life without which no man can seek to be himself at his best. অর্থাৎ, অধিকার সমাজজীবনের সে সকল অবস্থা যা ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না।

২. সমাজ বিজ্ঞানী বোজাংকেট (Bosanquet)-এর মতে, ‘অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি।

৩. প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, অধিকার হচ্ছে সে সকল সুযোগ-সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অত্যাবশ্যকীয় এবং যা সমাজ ও রাষ্ট্র কর্তক স্বীকৃত।

৪. দার্শনিক টি, এইচ. গ্রীন (T. H. Green)-এর মতে, Rights are the outer conditions essential for man’s inner development. অর্থাৎ, অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে।

★ইসলামে মানবাধিকার….

ইসলামী জীবনদর্শন যেমনি পরিপূর্ণ, ইসলামে মানবাধিকারের ধারণাও তেমনি ব্যাপক ও পূর্ণাঙ্গ। আমরা এ পর্যায়ে সুনির্দিষ্টভাবে ইসলাম কীভাবে

মানবাধিকার সংরক্ষণ করেছে তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। যেমন,

১. জীবনের নিরাপত্তার অধিকার: মানবাধিকারের ক্ষেত্রে ইসলাম মানুষের বেঁচে থাকার অধিকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। ইসলাম আদালতে মৃত্যুদন্ডযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ার ও আদালত কর্তৃক শাস্তি ঘোষণা ছাড়া কোনো মানুষকে বিনা বিচারে হত্যা করাকে সমস্ত মানবকুলের হত্যার সমতুল্য অপরাধ বলে ঘোষণা করেছে। যেমন আল্লাহ তাআলা বলেন,

مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا .

২. শিক্ষার অধিকার ইসলাম সকল স্তরের মানবসমাজের ওপর জ্ঞানার্জন বাধ্যতামূলক করে মানবাধিকারকে সমুন্নত করেছে। ইসলাম জ্ঞানের মর্যাদাকে সর্বোচ্চ আসনে বসিয়েছে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন,

اللهِ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ . يَرْفَعِ

৩. সুবিচার প্রাপ্তির অধিকার ইসলাম শত্রু, মিত্র, মুসলিম, অমুসলিম সকল নাগরিকের সুবিচার প্রাপ্তি ও আইনের দৃষ্টিতে মানবাধিকার প্রাপ্তির ঘোষণা দিয়েছে। যেমন মহান আল্লাহ বলেন,

وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَتَانُ قَوْمٍ عَلَى إِلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى .

৪. অর্থনৈতিক নিরাপত্তা ও কর্মসংস্থানের অধিকার ইসলাম জাতিধর্মনির্বিশেষে সকল মানুষ তথা প্রাণিকুলের খাদ্যের নিরাপত্তার অধিকার নিশ্চিত করেছে। যেমন

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا

৫. সম্পদের মালিকানা সংরক্ষণের অধিকার: ইসলামে সবকিছুর নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহর। অবশ্য মানুষের দুনিয়ার জীবনকে সুখী সমৃদ্ধ ও শান্তিময় করার জন্য ইসলাম সম্পদ উপার্জন, মালিকানা ও ভোগ দখলের অধিকার দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন,

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةٌ عَنْ تَرَاضٍ مِنْكُمْ.

৬. সম্মান রক্ষার অধিকার: ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের সম্মান ও মর্যাদাকে সমুন্নত করেছে। একজন মানুষ কর্তৃক অপরকে নিন্দা, কুৎসা রটনা, বিদ্রূপ, উপহাস, নাম ও উপাধিকে বিকৃত করা ইত্যাদি হারাম ঘোষণা করেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন,

١ . لَا يَسْخَرْ قَوْمَ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا

৭. মতামত প্রকাশের অধিকার: ইসলাম মানুষের স্বাধীনভাবে নির্বীঘ্নে সত্য প্রকাশ ও মতামত প্রকাশের অধিকার দিয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন,

وَان تَلُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ .

৮. ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা একটি ইসলামী রাষ্ট্রে বিভিন্ন ধর্মের লোক নিরাপদে বসবাস এবং স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন অধিকার একমাত্র ইসলামই দিয়েছে।

. لا إِكْرَاهَ فِي الدِّين

৯. নারীর মর্যাদা ও অধিকার: ইসলামই প্রকৃতপক্ষে নারীর মর্যাদা ও অধিকার সংরক্ষণ করেছে। নারীকে উত্তরাধিকারী হওয়া, নারী পুরুষকে পোশাক সাদৃশ্য উল্লেখ করা এবং মায়ের পদতলে সন্তানের জান্নাত বলে নারীর মর্যাদাকে সমুন্নত করেছে ইসলাম। যেমন আল্লাহ তাআলা বলেন,

هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسِ لَهُنَّ..
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ …

১০. ব্যবসা বাণিজ্যের অধিকার ইসলাম বৈধভাবে যে কোনো ব্যবসা পরিচালনা

করার অধিকার সকলকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন,

أحل الله البَيْعَ وَحَرَّمَ الربوا .

১১. শ্রমিকের অধিকার ইসলাম শ্রমিকের অধিকারের ব্যাপারে অত্যন্ত সোচ্চার। শ্রমিক তার যথাযথ প্রাপ্য যেন যথাসময়ে পেয়ে যায়, সে ব্যাপারে আল্লাহর রাসূল

اعطوا الأخير أَجْرَهُ قَبْلَ أَن يجف عرقه

★পরিশেষে বলবো…

ইসলাম বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থা। যে ব্যবস্থা রাজা, প্রজা, ধনী গরিব সকলকে সমান চোখে দেখে এবং প্রত্যেকের সমঅধিকার নিশ্চিত করেছে। এ জীবনব্যবস্থা দিয়েছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনে পূর্ণ অধিকার এবং সমাজে দিয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা। সুতরাং ইসলামই একমাত্র জীবনব্যবস্থা যা মানবাধিকার প্রতিষ্ঠায় অতুলনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button