গভর্নরের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (১৩ মে) বিকেল ৩টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। এ সময় পিটার হাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

জানা যায়, প্রায় ১ ঘণ্টা গভর্নরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। এ সময় বিদায়ী সাক্ষাৎ ছাড়াও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ড. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন। এ সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button