খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ১ জানুয়ারি ২০২৬

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গত বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল পুলিশের ‘নায়েক’ পদে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত রুবেল পুলিশ হেডকোয়ার্টার্সের পাশে নিজের ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক সুযোগ বুঝে পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button