জুলাই–পরবর্তী কার্যক্রম দেখে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

জ্যেষ্ঠ প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আগে রাজনৈতিক দলগুলোর জুলাই-পরবর্তী ভূমিকা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, কোন দল জনগণের পক্ষে দাঁড়িয়েছে এবং কারা সংস্কারের পক্ষে বাস্তব ভূমিকা রেখেছে—তা বিচার করেই ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

জামায়াত আমির জানান, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন:

“ভোট শুধু ব্যক্তিগত অধিকার নয়; বরং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি একটি পবিত্র আমানত ও দায়িত্ব।”

ডা. শফিকুর রহমান এবারের নির্বাচনের দুটি প্রধান দিকের কথা উল্লেখ করেন:

সংস্কারের পক্ষে গণভোট: দীর্ঘ ৫৪ বছরের দুর্নীতি ও দুঃশাসননির্ভর ব্যবস্থা পরিবর্তনের জন্য যারা প্রকৃত সংস্কার চান, তাদের গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি।

ইনসাফভিত্তিক বাংলাদেশ: দুর্নীতি ও দুঃশাসনমুক্ত এবং জনআকাঙ্ক্ষাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে সবারই ভোট চাওয়ার অধিকার আছে। তবে ভোটারদের প্রতি তার পরামর্শ—অতীতের চেয়ে ২০২৪ সালের চব্বিশের জুলাইয়ের পর দলগুলোর আচরণ ও কর্মকাণ্ড বিশ্লেষণ করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যারা দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে জড়িত, তাদের বর্জন করার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button