অমর একুশে বইমেলা ২০২৬: স্টল ভাড়া কমছে ২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বড় ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের দীর্ঘদিনের অনুরোধ এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, ভাড়ার এই বড় ছাড় প্রকাশকদের ওপর আর্থিক চাপ কমাবে এবং মেলায় বইয়ের মান ও সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে।

বৈঠকে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপদেষ্টার এই নির্দেশনা অনুযায়ী মেলার প্রস্তুতি এবং স্টল বরাদ্দের ক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বইপ্রেমীদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে এবারের মেলা লেখক, পাঠক ও প্রকাশকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button