ইরানের পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো সামরিক অভিযান চালায়, তবে তার পাল্টা জবাব আগেরবারের মতো ‘সীমাবদ্ধ’ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

জেনারেল আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো উসকানি বা হামলার সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা চালানো হবে। এবারের জবাব হবে দীর্ঘস্থায়ী, দৃঢ়সংকল্পমূলক এবং চূড়ান্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক দর্শনকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “ট্রাম্প যেভাবে ভাবছেন, সবকিছু সেভাবে হবে না। তিনি আকস্মিক হামলা চালিয়ে দুই ঘণ্টা পর টুইট করবেন যে ‘অভিযান শেষ’—এমনটি এবার ঘটার সুযোগ নেই।”

ইরানি এই সেনা কর্মকর্তার দাবি, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো ইরানের মিসাইল প্রযুক্তির কাছে অত্যন্ত দুর্বল। এছাড়া এ অঞ্চলে থাকা মার্কিন সব সামরিক অবকাঠামো ইরানের মধ্যম পাল্লার মিসাইলের আওতাভুক্ত রয়েছে।

গত বছরের জুনে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধ চলাকালীন ইরানের চারটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমানবাহিনী ‘সীমিত’ হামলা চালিয়েছিল। এর জবাবে ইরানও কাতারে অবস্থিত মার্কিন আল-উদেইদ ঘাঁটিতে সীমিত মিসাইল ছুড়েছিল। পরবর্তীতে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, বর্তমান উত্তেজনায় ইরান আর সেই ‘সীমাবদ্ধ’ অবস্থানে থাকতে রাজি নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button