গুরুদাসপুরে তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার স্বনামধন্য ও সরকারি নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান ‘তোরসা অ্যান্ড অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং’-এর ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানটি রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

রোববার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জোনাব আলী।

তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং-এর পরিচালক মোহাম্মদ নিজামু উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. হাসান আলী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার। মো. আওলাদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার। মোছা. মাহবুবা আক্তার মিতা, প্রধান শিক্ষক, তোরসা অ্যাডভান্স কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং।

ছবি: দৈনিক প্রথম বেলা

এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে মো. খয়ের উদ্দিন পরামানিক ও মো. আলালউদ্দিন পরামানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জনা কুন্ডু ও সহকারী শিক্ষক সুমি রায়ের সঞ্চালনায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. জোনাব আলী। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. জোনাব আলী বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো বিকল্প নেই। এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ৯ বছর ধরে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও ভালো অবদান রাখছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button