টঙ্গীতে ইফতার মাহফিলে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি:  গাজীপুরের টঙ্গীতে এক ইফতার মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাগাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার কথা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রয়েল হায়দার। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল গাজীপুর সিটি কর্পোরেশন-এর ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে নিজেকে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডটি অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, মশকনিধন কার্যক্রম জোরদার, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button