যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই উদ্বেগ জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঢাকা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সংঘাতের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড এবং জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানান তিনি। ইরানের পাল্টা হামলাকে ‘অকার্যকর’ ও ‘পরিস্থিতি অবনতিকারী’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। পুরো বিবৃতিতে বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলকে দায়ী করলেও কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করা থেকে বিরত থাকেন জামায়াত আমির।  আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাষ্ট্রপ্রধান ও জাতীয় নেতাদের লক্ষ্যবস্তু করার প্রবণতাকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যা দেন।

 মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে বলেন। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে সামরিক তৎপরতা বন্ধ এবং কূটনীতির পথে ফেরার জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button