দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করা দিলারা হাফিজ ছিলেন একাধারে মেধাবী শিক্ষার্থী ও সফল প্রশাসক। তার কর্মজীবনের কিছু উল্লেখযোগ্য দিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। তিনি সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, এনসিটিবি-র চেয়ারম্যান এবং মাউশি-র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্র অনুযায়ী, আগামী ২৯ মার্চ (রবিবার) সন্ধ্যায় তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।

৩০ মার্চ (সোমবার) বেলা ১১টা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা।

দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button