চট্টগ্রামে গলা কেটে মাকে হত্যা, পলাতক ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে ওষুধের টাকা আত্মসাৎ ও পারিবারিক কলহের জেরে মাকে গলা কেটে হত্যার ঘটনায় দীর্ঘ ১০ মাস পর প্রধান আসামি ছেলে মো. কাশেম ও তার স্ত্রী নারগিছ আক্তারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১ এপ্রিল) কক্সবাজারের চকরিয়ার লক্ষ্ম্যারচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের জুনে প্রবাসীর পাঠানো ওষুধের টাকা নিয়ে বিরোধের জেরে রেহেনা বেগমকে (৬২) ধারালো দা দিয়ে হত্যা করে তারা। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিল। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button