টঙ্গীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি। গাজীপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাসান উদ্দিন সরকার।

প্রধান অতিথি এম. মঞ্জুরুল করিম রনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই সম্মাননা অন্যদের উৎসাহিত করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ মাহবুবুল আলম শুকুর, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। প্রভাষক বসির উদ্দিন, আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। আসাদুজ্জামান নূর (ভিপি), সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। আলহাজ মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা বিএনপি। শফিউদ্দিন শফি, সাবেক কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, টঙ্গী পূর্ব থানা বিএনপি। মাহমুদুল হাসান মিরন, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল। আরিফুল হক প্রধান সুবেল ও আবুবকর ছিদ্দিক, আহ্বায়ক, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।

বক্তারা মনে করেন, এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button