আইপিএল শিরোপা কারে হাতে উঠবে?

স্পোর্টস ডেস্ক

দুই মাসের শ্বাসরুদ্ধকর টি-টোয়েন্টি ক্রিকেটের লড়াই শেষে রাতে পর্দা নামছে আইপিএলের ১৭তম আসরের। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের সেরা দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। তবে সেই ম্যাচে আছে বৃষ্টির চোখ রাঙানিও।

রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচ শুরু হবে। তবে ম্যাচটি রাত আটটায় শুরু করা নিয়ে সংশয় আছে কারণ বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় রিমাল। রিমালের প্রভাব পড়েছে চেন্নাইতেও। ম্যাচের আগের দিন কলকাতা অনুশীলন করতে পারেনি বৃষ্টির বাধায়। তবে ম্যাচের দিন বৃষ্টি নিয়ে সুসংবাদই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্ভাবাস বলছে, চেন্নাইয়ে রোববার দিনে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। শনিবার বৃষ্টি হলেও ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না। ফাইনালের সময় স্টেডিয়ামের আশেপাশে তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রীর মতো। যেটি অনুভব হবে প্রায় ৩৯ ডিগ্রীর মতো। তাই মাঠে খেলোয়াড় এবং দর্শকদের অস্বস্তিতে পড়তে হতে পারে।

এর আগে চলতি আইপিএলে ইতোমধ্যে বৃষ্টির কারণে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ ভেস্তে গেছে। সেসব ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলেও ফাইনালের মঞ্চে শিরোপা নির্ধারণ তাহলে কিভাবে তা হবে?

নিয়মানুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচের ফল পেতে দুদলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। তবে রোববার যদি সে সুযোগ না থাকে, তাহলে ম্যাচ গড়াবে সোমবার রিজার্ভ ডে’তে। সেক্ষেত্রে খেলা নির্ধারিত ২০ ওভারেই হবে। কিন্তু এদিনও যদি বৃষ্টির বাধায় সর্বনিম্ন ওভারের খেলা না হয়, সেক্ষেত্রে শিরোপা যাবে গ্রুপপর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ওপরে থাকা দলের পক্ষে।

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে এবারের আইপিএলের গ্রুপ পর্ব শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল হায়দরাবাদ। ফলে বৃষ্টিতে রিজার্ভ ডে’র খেলাও পরিত্যক্ত হলে শিরোপা উঠবে কলকাতার ঘরে। আইপিএলে যে চিত্র এর আগে কখনো দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button