চট্টগ্রামে সাত তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে আবাসিক ভবনের সাততলা থেকে নিচে পড়ে মো. কারিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘হাসান টাওয়ার-১’ নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু কারিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুনসুর গোমস্তার বাড়ির সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। পরিবারটি হাসান টাওয়ারের সাত তলায় ভাড়া থাকে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি তার বড় ভাই কাইয়ুম (৫)–এর সঙ্গে বাসার ছাদে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে ছাদের কিনারায় গিয়ে রেলিংয়ে উঠে পড়ে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির নানা মো. রহমত বলেন, দুপুরে দুই ভাই একসঙ্গে খেলছিল। একসময় সে সবার অজান্তে বাইরে চলে যায়। পরে জানতে পারি, রেলিং টপকে নিচে পড়ে গেছে। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button