

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা যে আরও বেড়েছে, তার প্রমাণ মিলল ওমর সানীর এবারের জন্মদিনে। প্রিয় মানুষের জন্মদিনে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী।


শেষে বলেন, ‘আর জন্ম দিয়েছিলেন মা তোমাকে, সেজন্য তোমাকে আমরা পেয়েছি। বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ! হ্যাপি বার্থডে টু ইউ।’
দীর্ঘ ক্যারিয়ারে পর্দার রোমান্সকে বাস্তবে রূপ দিয়ে তারা হয়ে উঠেছেন শোবিজের অন্যতম সফল দম্পতি। মৌসুমীর এমন আবেগপ্রবণ বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ভক্তরাও প্রিয় নায়কের জন্মদিনে জানাচ্ছেন অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা।