ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

রোববার থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অফিস খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

উল্লেখ্য, টানা তিন দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শিবলী সাদিক জানান, বুধবার থেকে চলমান কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। এ সময়ের মধ্যেই মাত্র ৪ ঘণ্টা চলবে সরকারি অফিস। তবে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে। এ-সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই দেশব্যাপী হামলা-অগ্নিসংযোগ শুরু হলে দেশে কারফিউ জারি করে সরকার। এমন পরিস্থিতিতে নির্বাহী আদেশে গত রবি ও সোমবার সব সরকারি-বেসরকারি অফিস, কলকারখানা ও ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button