

মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: গুরুদাসপুর উপজেলা ন্যাশনাল ডেভেলপমেন্ট (এনডিপি) জাতীয় পর্যায়ে অগ্রসরমান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, (এনজিও ব্যুরো নিবন্ধন নং ৮৮০/১৯৯৫) ১৯৯২ সাল থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন ও পরিচালনা করে আসছে। তাড়ি ধারাবাহিক কথা গুরুদাসপুর উপজেলা খুবজীপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডে শিক্ষা নিয়ে কাজ শুরু করেছে, শিক্ষার মান উন্নতি এবং দরিদ্র নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের সুশিক্ষা পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট এনডিপি, উন্নয়ন সংস্থা এনজিও প্রতিষ্ঠান কর্মসূচি বহন করেছে।
আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার খুবজীপুর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় ৯ টি ওয়ার্ডে আবেদন কারি শিক্ষিকা দের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম দোলন, চেয়ারম্যান খুবজীপুর ইউনিয়ন পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, মোঃ কছিম উদ্দিন , উপজেলা সমন্বয়কারী – সমৃদ্ধ কর্মসূচি এনডিপি, গুরুদাসপুর, নাটের, মোঃ সেলিম হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার, গুরুদাসপুর, মোঃ ইয়ারুল হাসান, – এনডিপি সহকারী উপজেলা সমন্বয়কারী, মোঃ জুয়েল রানা, সহকারী ব্যবস্থাপক এনডিপি, ৯ টি ওয়ার্ডের মোট ১৮ জন শিক্ষিকা নেয়া হবে, ১ম ক্লাস হতে ২য় ক্লাস পর্যন্ত সকল শিশু বাচ্চাদের পড়াশোনা ও খেলাধুলা মানসিক বিকাশের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট এনডিপি এনজিও, খুবজীপুর এই শিক্ষিকা নিয়োগে অংশগ্রহণ করেছে মোট ৫০ জন, অংশগ্রহণ ও আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এইচ এ সি থেকে এস এস সি হতে হবে, আগ্রহী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অংশ নেয়া পরীক্ষার্থীরা বলেন আমার এনডিপির এমন উদ্যোগকে স্বাগত জানাই কারন শিক্ষারনপাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদেরকে বিনা বেতনে পাড়ানোর সুযোগ করে দিচ্ছে এনডিপি এনজিও প্রতিষ্ঠান, এবং আমাদের মত মধ্যবিত্ত পরিবারের তরুণীদের লেখাপড়ার পাশাপাশি চাকরির সুযোগ করে দিয়েছে একজন্য ধন্যবাদ জানাই ন্যাশনাল ডেভেলপমেন্ট এনডিপি উন্নয়ন সংস্থা এনজিও কে উপজেলা সমন্বয়কারী মোঃ কছিম উদ্দিন বলেন, আমার প্রথম খুবজীপুরে শুরু করলাম পর্যায়ক্রমে বাকি ৫টি ইউনিয়নে এ কর্মসূচিপর্যায়ক্রমে গ্রহণ করা হবে ।




