তেজগাঁও কলেজ ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক:  বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তেজগাঁও কলেজ শাখার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে তারেক আজাদকে সভাপতি ও মাহমুদ হাসান জাবেরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন করেন তারা।

কমিটিতে অন্যরা হলেন– যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. আসিফ হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন হোসাইন, অর্থ সম্পাদক মুসা মোল্লা শান্ত, প্রচার প্রকাশনা সম্পাদক মো. নাইমুর রহমান নাহিদ, সমাজসেবা সম্পাদক জহির রায়হান, সাহিত্য বিষয়ক সম্পাদক জিয়ান রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. রুমা খাতুন।

কার্যনির্বাহী সদস্য– মনিকা রহমান, সারোয়ার ও নাসির আহমেদ শাওন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button