মোঃ ইব্রাহিম, ঢাকা: উত্তরখান থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। উত্তরখান থানার আহ্বায়ক আব্দুর রাহমান নাবিল বেপারি, সদস্য সচিব ফজলে রাব্বি ও মুখ্য সংগঠক হিসেবে মোহাম্মদ বাপ্পির নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উত্তরখান থানা কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিম খান, যুগ্ম আহ্বায়ক আশফাক অয়ন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাতুল হাসান তুষার, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম বিশাল, সিকদার মেদেী হাসান তমাল, সংগঠক আব্দুল মামুন, সহ মুখপাত্র সামিয়া, সদস্য নুসরাত জাহান রিম, সৌরভ, ইয়াসিন আকাশ, জিসান মিয়া প্রমুখ।