মোঃ পাপেল মিয়া: গাজীপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা পল্লী বন্ধন কেন্দ্রের আয়োজনে গাজীপুর জেলার সহযোগী সংস্থার নির্বাহী প্রধান ও প্রতিনিধি গন, পল্লী বন্ধন কেন্দ্র-এর প্রকল্পের সুবিধাভোগী ও অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পল্লী বন্ধন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং পল্লী বন্ধন কেন্দ্র- কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সঞ্চালনায়
র্যালি ও আলোচনা সভায়
দারিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থা সমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অফ ভিজুয়্যালী। হ্যান্ডিকাপড (এনএফএভিএইচ) নির্বাহী পরিচালক মোসাঃ সেলিনা আলম, এসোসিয়েশন ফর ল্যান্ডলেস এন্ড পুওর (আলাপ) নিবাহী পরিচালক মোঃ মজিবুর রহমান, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর সাসটেন্যাবল হিউম্যান রিসোর্স এন্ড বুরাল ইকনমি (দিশারী) নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান, ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আলীম, ভাংনাহাটী বহুমুখী উন্নয়ন সংস্থা (বাবুস) নির্বাহী পরিচালক গাজী মোঃ সালাউদ্দিন।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের ফলে বিরাট সংখ্যক জনগোষ্ঠী ভীষণভাবে উপকৃত হচ্ছে। বিএনএফ- মহতী উদ্যোগে বিভিন্ন প্রকল্প ও বিশেষ প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পরিচিতি সুনাম ও গ্রহনযোগ্যতা দেশব্যাপী প্রচার ও প্রসার ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে।
সভায় অংগ্রহণকারী বক্তারা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসের সার্বিক সফলতা কামনা করেন ও বিএনএফ-এর সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে অদ্যকার সভার মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সভার সভাপতি বাংলাদেশ এনজিও ফাউন্ডেনের গাজীপুর জেলার সহযোহী সংস্থার প্রধান নির্বাহীগন ও উপস্থিত সবাইকে ধন্যবাদ ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিএনএফ দিবসের সমাপ্ত ঘোষণা করেন।