চাঁদাবাজির মিথ্যা অপবাদ ও মামলা থেকে মুক্তিপেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এক পরিবার। তাদের অভিযোগ বাবা-ভাইয়ের কাছে মায়ের ওয়ারিশের সম্পত্তি চাওয়ায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপবাদ ও মামলা দেওয়া হয়েছে। এমকি একটি বেসরকারী টেলিশন চ্যানেলে সংবাদ প্রকাশ করায় সংবাদটির প্রতিবাদও করেছে তারা।
আজ (১৪ মে) মঙ্গলবার রাজধানীর উত্তরা প্রেস ক্লাবের সামনে সমলা খাতুন ও তার পরিবার এই মানববন্ধন করেন।
মানববন্ধনে ভুক্তভোগী সমলা খাতুন বলেন, “মেয়েরা সম্পত্তি পাবে” এটি মেনে না নেয়া বাংলাদেশে নতুন কিছু নয়। সব মেয়েকেই সম্পত্তি পাইতে কমবেশী ঝামেলা পোহাতেই হয়। অনেক সময় সম্পত্তি না দেবার জন্য মিথ্যা মামলাও সহ্য করতে হয়। আমিও অনেক ঝামেলা সয়েছি। কিন্তু সম্পত্তি চাইতে গেলে ছবিসহ চাঁদাবাজির সংবাদ একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এরকম সংবাদ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, নির্যাতিত মানুষের নিকট আলোর বাতিঘর সংবাদিক সমাজ। অন্যায়কারী ও লুটেরা বিভিন্ন কৌশলে হাতিয়ে নিচ্ছে দূর্বলের ভিটেমাটি। এমন অন্যায়কারীর শিকার আমি এক অসহায় নারী। ক্ষমতাধর আপন ভাইয়ের নিকট মৃত মায়ের ওয়ারিশ সম্পত্তি চাইতে গেলে চাঁদাবাজীর মিথ্যা অপবাদদিয়ে একটি বেসরকারী টেলিভিনে মিথ্যা সংবাদ প্রকার করা হয়। যাতে আমার স্বামী, দুইছেলে, মেয়ের জামাইকে সন্ত্রাসী ও চাঁদাবাজ সাজিয়ে ছবিসহ সংবাদ প্রকাশ করে।
তিনি আরও বলেন, আমার মা মোসাঃ সখিনা খাতুন দক্ষিন ফায়দাবাদ, দক্ষিনখান, ঢাকায় সম্পত্তি পান। বিগত ০৭/০১/১৯৯৯ তারিখে তিনি ইন্তেকাল করেন। আমার মায়ের ওয়ারিশ হিসাবে আমার বাবা-ভাই ও আমি উক্ত জমির পাওয়ার কথা। আমার ভাইয়ের নিকট প্রাপ্য অংশ দাবী করলে তিনি দিব-দিচ্ছি করে সময়ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে নিতান্তই বাধ্য হয়ে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের নিকট জানালে স্থানীয়ভাবে কাউন্সিলর অফিসে সালিশ বৈঠক হয়। সালিশগন মাপামাপি করে আমার প্রাপ্য অংশ নির্ধারন করে দেন। আমার ভাই অন্যায়ভাবে আমার অংশে স্থাপনা নির্মান করছে। এমনকি সম্পত্তি চাইতে এলে আমার স্বামী, দুইছেলে, মেয়ের জামাইকে প্রানে মেরে ফেলার হুমকি দেন।
তিনি জানান, এ ঘটনাকে পুরোপুরি উল্টে দিয়ে ঐ বেসরকারী টিভি চ্যানেলে আমাদের বিরূদ্ধে রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে আমার স্বামী, দুইছেলে, মেয়ের জামাইকে সন্ত্রাসী ও চাঁদাবাজ সাজিয়ে ছবিসহ রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে উল্লেখ করা হয়, আমরা ভাইয়ের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছি। আপনাদের নিকট প্রত্যাশা এইযে, প্রকৃত সত্য খুজে বের করে প্রকাশ করুন।