মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কাঞ্চন মিয়া (২৮), পিতা- সিরাজ মিয়া, গ্রাম- খামার সাদুল্যাপুর, পীরগঞ্জ, রংপুর। (বর্তমান ঠিকানা: ভোগড়া, বাসন)। মো. শাকিল মিয়া (২৫), পিতা- অজ্ঞাত, গ্রাম- কাজী গ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ। (বর্তমান ঠিকানা: বনরূপা রোড, চান্দনা চৌরাস্তা)।
জিআর পরোয়ানাভুক্ত মো. সুজন (২২) এবং সিআর পরোয়ানাভুক্ত মো. বিজয় সরকার। মো. রাকিবুল হাসান ওরফে জয় (২৫), মো. রিফাত (২২) এবং মো. সৌরভ খান (২২)। তারা সবাই বাসন থানার পালেরপাড়া এলাকার বাসিন্দা।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ৭ আসামিকে সোমবার বিকেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।