বিনোদন ডেস্ক: ঢাকাই শোবিজের আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম আবারও আলোচনায় এসেছেন তার পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ফ্যাশন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জানান, তার পরনের লাল রঙের ওয়েস্টার্ন পোশাকটি ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে কেনা। ভবিষ্যতে সেখানে গেলে আরও এমন পোশাক কেনার পরিকল্পনা রয়েছে তার।