ধর্ম ডেস্ক: পবিত্র হজের আর অল্প কিছুদিন বাকি। আসন্ন হজ মৌসুম সামনে রেখে মক্কার মসজিদুল হারাম ও মাতাফ (কাবা শরীফ প্রদক্ষিণের এলাকা) চত্বরের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন মক্কার ডেপুটি আমির ও হজ-ওমরাহ কমিটির ভাইস চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল।