নিজস্ব প্রতিবেদক: মধ্যবর্তী নির্বাচন দরকার হতে পারে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন হলে নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কয়েকগুণ বেশি অবনতি ঘটেছে। আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেন। আপনাদের পারফরম্যান্স এর ওপর নির্ভর করবে, মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। বাংলাদেশের জনগণের ভোগান্তি দেখতে চাই না। কোনো পরাশক্তির কাছে দেশের বন্ধক রাখা দেখতে চাই না।