জ্যেষ্ঠ প্রতিবেদক: ঈদের আগে রপ্তানিকারকদের জন্য এলো স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংকে জমা হওয়া রপ্তানি খাতের বকেয়া নগদ প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) বাবদ ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে বড় অংশ পেয়েছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প।