নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অমিত শাহর ছেলে জয় শাহর প্রচ্ছন্ন সমর্থনে বাংলাদেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের প্রভাবশালী একটি মহল বাংলাদেশের ক্রিকেটকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।