টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

মোঃ পাপেল মিয়া, টঙ্গী (গাজপিুর) | ২১ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বেপারী বাড়ি প্রাঙ্গণে গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা ও দোয়া অনুষ্ঠান: গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম রাশেদুজ্জামান দীপ্ত।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান হক রাজু মাস্টার। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার শপথ পুনর্ব্যক্ত করেন নেতা-কর্মীরা।

উপস্থিত নেতৃবৃন্দ: দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন:

  • মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় মৎস্যজীবী দল ও বরিশাল বিভাগীয় টিম প্রধান।

  • খাদিজা আক্তার বিনা, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর মহিলা দল।

  • সেলিম বেপারী, সাংগঠনিক সম্পাদক, ৫৪ নং ওয়ার্ড বিএনপি।

  • আকতার হোসেন, সহ-সভাপতি, ৫২ নং ওয়ার্ড বিএনপি।

  • সেলিম কাজল, সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা যুবদল।

  • মাহবুব মেয়াজী ও নাজমুল হোসেন মুন্না, যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পশ্চিম থানা যুবদল।

  • শামীম বেপারী, কাউন্সিলর পদপ্রার্থীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে লোকমান হোসেন হাওলাদার, সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া এবং সাইদুল ইসলাম জনির মতো কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশের মানুষের শান্তি কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button