অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে রোববার (২৬ জুলাই) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে অনুপস্থিত রয়েছেন নাহিদ রানা ও লিটন দাসরা। তবে দলে ফিরেছেন বেশ কয়েকজন পরিচিত মুখ এবং দেখা গেছে নতুন চমক।

দলে ফিরেছেন: সৌম্য সরকার, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান।

বাদ পড়েছেন: মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।

মূল পরিবর্তনসমূহ: ওপেনিংয়ে দীর্ঘ দিন পর ফিরেছেন সৌম্য সরকার, জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জাকের আলীর সঙ্গে স্কোয়াডে রয়েছেন অমিত হাসান। আর পেস বিভাগে চমক হিসেবে যুক্ত হয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।