ভারতের দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভু তার জীবনের এই নতুন অধ্যায় ও মাতৃত্বের অনুভূতিগুলো দারুণভাবে উপভোগ করছেন। গর্ভকালীন এই সময়ে শরীর ও মন চাঙ্গা রাখতে স্বাস্থ্য সচেতনতায় ছাড় না দিয়ে তিনি নিয়মিত শরীরচর্চার কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি।’ শেয়ার করা ছবিগুলোতে তাঁর মুখে মাতৃত্বের স্নিগ্ধ আভা স্পষ্ট দেখা গেছে এবং মজার ছলে তিনি জানান যে এখন ওয়ার্কআউটের বেশির ভাগ সময়ই তার মেঝের ওপর শুয়ে বিশ্রাম নিয়ে কেটে যায়।
তবে দীর্ঘদিনের অভ্যাস ও চিকিৎসকের পরামর্শ নিয়েই তিনি এই শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে অন্য হবু মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এভাবে ওয়ার্কআউট শুরু না করার কড়া সতর্কবার্তা দিয়েছেন। এর আগে স্বামী রাজের সঙ্গে কাটানো 'বেবিমুন'-এর কিছু রোমাঞ্চকর মুহূর্তও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।