প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত এবং বিভিন্ন সরকারি কার্যক্রমের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।