মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে আবারও চেনা মঞ্চে ফিরছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী নজরুল ইসলাম বাবু ডিগ্রী কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মাজেদুর রহমান মানিক। মরণব্যাধি ব্রেইন স্ট্রোককে জয় করে দীর্ঘ চিকিৎসা রিহ্যাবিলেশন শেষে তিনি আবারও পুরোদমে গানে ফিরেছেন। তার এই ঘুরে দাঁড়ানো স্থানীয় সংস্কৃতি অঙ্গন শিক্ষাঙ্গনে নতুন আনন্দের জোয়ার ভাসিয়েছে।

কিছুদিন আগে মারাত্মক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রভাষক মাজেদুর ইসলাম মানিক। চিকিৎসকরাও তার বেঁচে থাকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। দীর্ঘদিন আইসিইউ হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটানোর পর, পরিবার, সহকর্মী শিক্ষার্থীর প্রার্থনা এবং চিকিৎসকদের প্রাণপণ চেষ্টায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

শারীরিক সুস্থতার পর এবার তিনি মনোনিবেশ করেছেন তার প্রাণের স্পন্দন সঙ্গীতে। শিক্ষকতার মতো প্রাশাসনিক শিক্ষাদান কাজের পাশাপাশি মঞ্চে তার এই প্রাণবন্ত উপস্থিতি আশা করছেন দর্শক-শ্রোতারা।

পুনরায় গানে ফেরা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাজেদুর রহমান মানিক বলেন, "আল্লাহর অশেষ রহমত এবং আমার শিক্ষার্থী, সহকর্মী ভক্তদের ভালোবাসার কারণেই আমি আজ বেঁচে আছি। ব্রেইন স্ট্রোকের মতো মারাত্মক অসুস্থতার পর আবারও মাইক্রোফোন হাতে মঞ্চে দাঁড়াতে পারব, তা একপ্রকার অলৌকিক মনে হয়। জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, আর এই জীবনটা আমি সুর শিক্ষার আলো ছড়াতেই উৎসর্গ করতে চাই।"

নজরুল ইসলাম বাবু কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা তার এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি সুরের ভুবনে মাজেদুর রহমান মানিক দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ। গান শিক্ষকতাউভয় মাধ্যমেই তিনি আবারও আগের মতো সক্রিয় হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।