রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে দারুল আজহার মডেল মাদ্রাসার উত্তরা প্রধান ক্যাম্পাসের দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে বক্তারা দ্রুত বিশ্বাসভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালুর জোরালো আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসাইন বলেন, ইসলামী শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং একে আরও এগিয়ে নিতে আমাদের সকলকে সম্মিলিতভাবে ভূমিকা পালন করতে হবে। তিনি এ সময় দৃঢ়তার সাথে আশ্বস্ত করে জানান, ইসলামী শিক্ষার বিরুদ্ধে কোনো ধরনের তথ্য সন্ত্রাস বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আব্দুল জলিল।
মাদ্রাসার কো-অর্ডিনেটর মুফতি আবু সালেহের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও আলোচনা পেশ করেন বৃহত্তর উত্তর ওলামা পরিষদের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দিন, টঙ্গী জামিয়া নুরিয়ার মুহাদ্দিস মাওলানা ইউসুফ শরীফ, বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম, আজমপুর জামেয়া দারুল উলুমের শাইখুল হাদিস মাওলানা আরিফ হক্কানী ঢাকা হুজুর, মারকাজুদ দাওয়া ওয়াল এরশাদের মুহতামিম মুফতি ওসমান আশরাফী, দারুল কোরআন মাদ্রাসা ময়নাটেকের মুহতামিম আব্দুল্লাহ আল মামুন, বাইতুস সালাম মাদ্রাসার মুহতামিম মুফতি মনসুর আহমদ এবং ফাউন্ডেশনের সদস্য মাওলানা কাওছার আহমদ সোহাইল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও প্রধান ক্যাম্পাসের চিফ এডমিন খন্দকার মোহাম্মদ ইব্রাহিম জসিম, চিফ কো-অর্ডিনেটর মোতাহারদ্দিন, আলিম শ্রেণীর কো-অর্ডিনেটর ড. মাহমুদুল হাসান কিবরিয়া, ডিজিটাল ক্যাম্পাসের কো-অর্ডিনেটর শায়খ জালাল উদ্দিন রুমি, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মাওলানা হাবিবুর রহমান, কাঁচকূড়া ক্যাম্পাসের প্রিন্সিপাল মুফতি ইয়াহিয়া মাহমুদ এবং বয়েজ ক্যাম্পাসের হোস্টেল সুপার নিজাম উদ্দিন আহমেদ খন্দকারসহ বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের আকর্ষণ ছিল কৃতি শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনা ও উপস্থাপনা। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও ফুলের শুভেচ্ছা তুলে দেন।