জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে উপজেলার মাদ্রাসা ও কলেজ  পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মধুপুর উপজেলা হল রুমে  প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মহিউদ্দিন আহমদ,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মধুপুর নজরুল একাডেমির সভাপতি মন্টু ওস্তাদ প্রমুখ।  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় নজরুলের কবিতা, গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকর্মকে তুলে ধরে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।