পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘তেরে বিন’-এর ‘মুরতাসিম’ চরিত্রখ্যাত অভিনেতা ওয়াহাজ আলীর সঙ্গে এক ফ্রেমে বন্দি হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
গত ২ ও ৩ অক্টোবর রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ওয়াহাজ আলী। এই বিশেষ ফ্যাশন শোতে ওয়াহাজ আলীর সঙ্গে রানওয়েতে সঙ্গী হয়েছিলেন নুসরাত ফারিয়া।
অনুষ্ঠান চলাকালে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে ঐতিহ্যবাহী জামদানি মোটিফের গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গায় চমৎকার রাজকীয় লুকে দেখা গেছে ফারিয়াকে। অন্যদিকে, ডার্ক নেভি ব্লু ফরমাল স্যুট-প্যান্টে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন ওয়াহাজ আলী।
ছবিগুলোর ক্যাপশনে ফারিয়া লিখেছেন, "জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।"
ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অনেকেই মন্তব্য ঘরে ফারিয়া ও ওয়াহাজকে একসঙ্গে সিনেমা করার পরামর্শও দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটক দিয়ে অভিনয়জীবন শুরু করা ওয়াহাজ আলী ২০২২ সালের সুপারহিট নাটক ‘তেরে বিন’-এ অভিনয় করে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।