সুইডেন ও জাপানের মধ্যকার ড্রয়ের পর ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছে বসনিয়া-হার্জেগোভিনার নাম। আগামী বুধবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দলটি।

গ্রুপ পর্বের সমীকরণ শেষে শেষ ৩২-এর আরও তিনটি গুরুত্বপূর্ণ লড়াই নিশ্চিত হয়েছে: যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া, কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস বনাম মরক্কো, ব্রাজিল বনাম জাপান

ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করা যুক্তরাষ্ট্র এখন বসনিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, বসনিয়া কোচ সার্গেজ বারবারেজ পরবর্তী রাউন্ডের লড়াই নিয়ে বেশ আত্মবিশ্বাসী।