রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান হোসেনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।